গাজায় স্থল অভিযানের মাধ্যমে ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা করেছে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মাটির ওপরে ও নিচ থেকে শত্রুদের নিশ্চিহ্ন করাই এই অভিযানের লক্ষ্য।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার রাতে ব্যাপক পরিসরে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান গতকাল শনিবারও অব্যাহত ছিল। গাজার উত্তরাঞ্চলে ঢুকে পড়া দেশটির সেনাদের বিরুদ্ধে যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস শাসিত গাজায় চলছে ইসরায়েলি বিমান হামলা। অব্যাহত বোমাবর্ষণে গাজার অবরুদ্ধ জনগণের সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগ প্রায় বন্ধ। হামাসের সামরিক নেতারা বলেছেন, ইà
