ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই চলছে। আইডিএফ আরও জানিয়েছে, ইরিজ শহরের কাছে সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সেনাদের উপর অতর্কিত হামলা চালায় হামাস।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করে ইসরায়েলি আর্মি রেডিও বলেছে, রোববার (২৯ অক্টোবর) গাজা উপত্যকায় হঠাৎ করে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের যোদ্ধারা। যা ইসরায়েলি সীমান্ত থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত। হামাসের যোদ্ধারা বের হয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই শুরু করেন।
অতর্কিত হামলা চালানো হামাসের অনেক যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
