অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি চিঠি পাঠিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ওআইসির সেক্রেটারি জেনারেল হুসাইন ইবরাহিম তোহা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও গাজার সাধারণ মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। যাঁদের মধ্যে আছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।
চিঠিতà
