বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হামাসের হামলায় ইসরায়েলে নিহত ১৫৩৮


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হামাসের অতর্কিত হামলার পর থেকে তিন সপ্তাহে কমপক্ষে কমপক্ষে এক হাজার ৫৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে। 

স্থানীয় গণমাধ্যম কেএএন সোমবার এ তথ্য দিয়েছে।

কেএএন জানিয়েছে, এখনো পর্যন্ত ৮২৩টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং ৭১৫ জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এর আগে রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গাজার সঙ্গে নিহত সেনার সংখ্যা ৩১১ জনে পৌঁছেছে।

তেল আবিবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, সংঘর্ষে পাঁচ হাজার ৪৩১ জন ইসরায়েলি আহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর পাল্টা আক্রমণে খুব বেশি সময় নেয়নি তেল আবিব। এর মধ্যে গত কয়েক দিন ধরে চলছে স্থল হামলা।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত আট হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৩৪২ জনেরও বেশি শিশু। দুই হাজার ৬২ জনের বেশি নারী ও ৪৬০ জন বয়স্ক নাগরিক রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ