রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আরবদের ভূমি দখল করে গড়ে উঠা জায়ানবাদী রাষ্ট্রের ধ্বংস কামনা করছি : ইহুদি ধর্মগুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করলেন ইহুদি ধর্মগুরু ইসরাইল ডেভিড ওয়াইস।

সোমবার (৩০ অক্টোবর) গাজ্জা গণহত্যার ব্যাপারে এই মন্তব্য করেন তিনি।

ইহুদি ধর্মগুরু বলেন, জায়োনিস্টরা ইহুদি ধর্মের অনুসারী নয়। আরবদের ভূমি জবরদখল করে তারা জায়োনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। একজন প্রকৃত ধার্মিক ইহুদি হিসেবে আমরা প্রতিদিন জায়োনিস্ট রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করছি, যা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফিলিস্তিনি ও প্রকৃত ইহুদিদের রক্ত ঝরিয়ে যাচ্ছে। আর দ্রুততম সময়ে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি।

গাজ্জা গণহত্যা ও পশ্চিম তীরের দমনপীড়নে ফিলিস্তিনিদের দু:খ-বেদনায় ব্যথিত উল্লেখ করে জায়নবাদ বিরোধী এই ইহুদি ধর্মগুরু বলেন, আমরাও ফিলিস্তিনিদের সাথে কাঁদছি।

উল্লেখ্য, ইসরাইল ডেভিড ওয়াইস হলেন জায়োনিজম প্রতিষ্ঠার পূর্বে থেকে যে ইহুদি ধর্মের প্রচলন ছিলো তা অনুসরণ করে চলা একজন ইহুদি ধর্মগুরু। তাদের বিশ্বাস অনুযায়ী, জায়োনিস্টরা ধর্মত্যাগী ইহুদি যারা বিশ্বে নিজেদের মতবাদকে ইহুদি ধর্ম বলে প্রচার করে বেড়ায়। অথচ তারা ইহুদি নয়। জায়োনিজমকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইহুদিধর্মকে ব্যবহার করছে মাত্র। তারা ফিলিস্তিন দখল করে অবৈধ জায়োনিস্ট রাষ্ট্রও প্রতিষ্ঠা করেছে। যা ইহুদিধর্মের সাথে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ