আবারো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা।
ফিলিস্তিন টেলিকম কোম্পানি ‘প্যালটেল’ এই তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানায়, গাজার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা আবারো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক রুটগুলোয় আবারো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন করে এই বিপর্যয় ঘটেছে।
এর আগে গাজায় ইসরায়েলি বাহিনী স্থলঅভিযান শুরুর সময় একইভাবে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
স্থগিত অভিযানের আগে গাজায় যেন কোনোভাবেই ইন্টারনেট, মুঠোফোন নেটওয়ার্কের সংযোগ না থাকে, তা নিশà
