নথিপত্রবিহীন আফগান শরণার্থীদের বিরুদ্ধে অভিযানের চুড়ান্ত প্রস্তুতি শেষ করে এনেছে পাকিস্তান। আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে এই অভিযান।
পাকিস্তানের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন।
ভিডিওবার্তায় সরফরাজ বুগতি বলেন, ‘নথিপত্রবিহীন আফগানদের স্বেচ্ছায় পাকিস্তান ত্যাগের জন্য আর মাত্র একদিন সময় রয়েছে। তারপর, অর্থাৎ ২ নভেম্বর থেকে পাকিস্তান জুড়ে সর্বাত্মক অভিযান শুরু হবে এবং পাকিস্তান ছাড়তে অনিচ্ছুক আফগানদের ধরে নিয়ে (আফগানিস্তান) সীমান্তে ছেড়ে দেওয়া হবে।’
