রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলি জিম্মিদের নিয়ে যা বললেন হামাস প্রধান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
হামাস নেতা ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা বুধবার বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিরা ফিলিস্তিনিদের মতো ‘মৃত্যু ও ধ্বংসের’ সম্মুখীন হয়েছে। 

ইসরায়েলি বোমা হামলায় ১১ জন জিম্মি নিহত হওয়ার তথ্য জানানোর পর তিনি ভিডিও বার্তায় এমন মন্তব্য করলেন হামাস নেতা। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৪০ জনের বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাস। 

বুধবার পূর্বে রেকর্ড করা এক ভিডিও বার্তায় ইসমাইল হানিয়া বলেন, মধ্যস্থতাকারীদের হামাস বলেছে, ‘গণহত্যা বন্ধ করা প্রয়োজন’। এছাড়া সিদ্ধান্ত গ্রহণকারীদের ওপর চাপ বাড়ানোর জন্য জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে, বিশেষ করে পশ্চিম তীরের জনগণকে।

ইসরায়েল ৭ অক্টোবর হামলা শুরুর পর বুধবার পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু এবং ২ হাজারের বেশি নারী। আহত হয়েছেন ২০ হাজারের বেশি।

এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজা-মিশরের সীমান্ত ক্রসিং দিয়ে বুধবার প্রথমবারের মতো বিদেশি পাসপোর্টধারী নাগরিকরা পার হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ