গত ৭ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে ভয়াবহ হামলা চালিয়েছেন তাকে ‘সবেমাত্র শুরু’ বলে ঘোষণা করেছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা গাজি হামাদ। তিনি বলেন, ইসরাইল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হামলা একের পর আসতেই থাকবে।
গাজি হামাদ এলবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, “আমাদের ভূমিতে ইসরাইলের কোনো স্থান নেই। আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেব, কারণ এটি নিরাপত্তাগত, সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করছে।”
গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের যোদ্ধারা ‘আল-আকসা তুফান’ অভিযান শুরু করেন। ওই অভিযানে সাড়ে তিনশ’র বেশি সেনাসহ ১,৪০০ ইসরাইলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা শত শত ইসরাইলিকে বন্দি করে নিয়ে à
