বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

অ্যাম্বুলেন্সে হামলা করল ইসরায়েল, নিহত ১৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে দুই সপ্তাহ আগে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্বজুড়ে রোষানলে পড়েছিল দখলদার ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয়। এবার আরেকটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। খবর- আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল।   

আল-জাজিরার খবরে বলা হয়, গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
 
তবে হামাস গাড়িটি ব্যবহার করছে—ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ফিলিস্তিনের বৃহত্তম এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শিগগিরই বিদ্যুৎ সংযোগ না পেলে এই হাসপাতাল মৃত্যুপুরীতে রূপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসকরা।

গাজার হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলা, ৫০০ জনের মৃত্যু
বিদ্যুৎ নেই , ‘মৃত্যুপুরী’ হওয়ার পথে গাজার বৃহত্তম হাসপাতাল
লেবানন সীমান্তে হঠাৎ করে অতি সতর্কতায় ইসরায়েলি সেনারা।

এর আগে গত ১৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল। দখলদারদের হামলা থেকে বাঁচতে ও ‘নিরাপদ আশ্রয়’ ভেবে অনেক মানুষ হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে দেশটির কর্মকর্তা জানিয়েছেন, এদিন পৃথক আরেকটি হামলায় গাজা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ