রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাল যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েল ও গাজার ক্ষমতাসীন হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে, ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের সঙ্গে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে রয়েছে এক জোড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড মিসাইল ক্রুজার।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। কিন্তু যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে লেবানন ভিত্তিক অস্ত্রধারী গ্রুপ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিয়েছে। এই অবস্থায় দ্বিতীয় রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাল লেবানন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ