বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় প্রয়োজনে পারমাণবিক বোমা ফেলবে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমাবর্ষণ আরও তীব্র হয়েছে। বিশেষ করে অনেক বেসামরিক লোক আটকে পড়া উত্তর গাজায় এ হামলা তীব্রতর হয়েছে।

এমন হামলার মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের আবারও দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
এদিকে আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে নিহত হয়েছে আরও ছয়জন। ইসরায়েলি হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরের প্রধান পানির ট্যাংক ধ্বংস হয়ে গেছে।

এমন এক ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েলের জেরুজালেম ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছেন, প্রয়োজনে গাজায় পারমাণবিক বোমা ফেলবে ইসরায়েল। এক রেডিও সাক্ষাত্কারে তিনি বলেন, গাজায় সবাই যোদ্ধা (হামাস), অবরুদ্ধ ছিটমহলটিতে মানবিক সহায়তা প্রদান ইসরায়েলি বাহিনীর জন্য ব্যর্থতা বয়ে আনবে।