রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলি হামলায় শতাধিক জাতিসংঘ-কর্মী নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গত এক মাসেরও বেশি সময় ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত ১০০ কর্মী নিহত হয়েছেন।

এই বিশ্ব সংস্থার ফিলিস্তিন শাখা শুক্রবার এক ঘোষণায় বলেছে, গত এক মাসে তাদের কমপক্ষে ১০০ কর্মী নিশ্চিতভাবে নিহত হয়েছেন।

সংস্থাটি বলেছে, নিহতদের কয়েকজন বেকারিতে রুটি কেনার লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন এবং বাকিরা পরিবার পরিজনসহ দখলদারদের পাশবিক বিমান হামলায় নিজেদের বাসাবাড়ির নীচে চাপা পড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। 
সংস্থাটির ফিলিস্তিন শাখার পরিচালক ফিলিপ লাজ্জারিনি বলেছেন, তাদের যেসব কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, শিক্ষক, অভিভাবক ও সহযোগী স্টাফ।

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ভল্কার তুর্ক বলেছেন, গাজায় জাতিসংঘ কর্মীদের নিহত হওয়ার ঘটনা ‘নজিরবিহীন, আপত্তিকর ও অত্যন্ত হৃদয়বিদারক।’ 

এছাড়া, জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিটস বলেছেন, এই দুঃখজনক খবরে তিনি ‘অত্যন্ত মর্মাহত’ হয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জড়িত জাতিসংঘ কর্মীদের ওপর যুদ্ধসহ কোনো অবস্থায়ই হামলা করা যায় না। সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ