ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। এমন দাবিই করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। তার দাবি, বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করছে।
অবশ্য নিজের এসব দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি তিনি। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসন শুরুর প্রায় দেড় মাসের মাথায় এই দাবি সামনে আনলেন গ্যালান্ট। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
