রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুদ্ধের জেরে দখলদার ইসরায়েলের ঋণ বেড়েছে প্রায় ৮০০ কোটি ডলার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হামাসের সঙ্গে সাম্প্রতিক লড়াই শুরুর পর থেকেই ইসরায়েলের ঋণের বোঝা বাড়ছে হু হু করে। সংঘাতের মাত্র এক মাসেই ইসরায়েলিদের ঋণ বেড়েছে প্রায় তিন হাজার কোটি শেকেলস বা ৭৮০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৬ হাজার ১৭৬ কোটি টাকারও বেশি। গত সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আকাশ-জল-স্থল তিনদিক থেকে চালানো এই হামলায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা।

এর ফলে সামরিক খাতে ব্যয় আরও বাড়াতে বাধ্য হয় ইসরায়েল। পাশাপাশি, সীমান্তের কাছাকাছি থাকা ব্যবসাপ্রতিষ্ঠান এবং হামাসের হাতে ক্ষতিগ্রস্ত ও জিম্মিদের পরিবারগুলোকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হয় তেল আবিবকে। একই সময় কর আদায় থেকে সরকারের আয়ও কমে যায় ব্যাপকভাবে।

সব মিলিয়ে গত অক্টোবরে ইসরায়েলের বাজেট ঘাটতি দাঁড়ায় রেকর্ড ২ হাজার ২৯০ কোটি শেকেল, যেখানে এক মাস আগেও (সেপ্টেম্বর) এর পরিমাণ ছিল মাত্র ৪৬০ কোটি শেকেল।

ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় বলেছে, যুদ্ধের কারণে উদ্ভূত চাহিদাসহ অভ্যন্তরীণ অর্থনৈতিক ও বেসামরিক সহায়তা কার্যক্রমে সরকারকে অর্থায়ন অব্যাহত রাখবে তারা।

তবে অর্থনীতিবিদদের বিশ্বাস, এসব কারণে ইসরায়েলের বাজেট ঘাটতি এবং জিডিপির সঙ্গে ঋণ অনুপাতের পার্থক্য ব্যাপকভাবে বেড়ে যাবে, যা ২০২৪ সালজুড়ে অব্যাহত থাকতে পারে।

ব্যাংক অব ইসরায়েলের গভর্নর আমির ইয়ারন বলেছেন, ইসরায়েলি অর্থনীতিকে সমর্থন করা এবং একটি ভালো আর্থিক অবস্থান বজায় রাখার ব্যাপারে সরকারকে ভারসাম্য বজায় রাখতে হবে।

ক্রেডিট রেটিং এজেন্সিগুলো এরই মধ্যে সতর্ক করেছে, ঋণের পরিমাপ খারাপ হলে তারা ইসরায়েলের রেটিং কমিয়ে দিতে পারে।

সূত্র: রয়টার্স

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ