রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এই যুদ্ধে ইসরাইল যদি হেরে যায় তবে আমেরিকা পরবর্তী টার্গেট: নেতানিয়াহু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান গাজা যুদ্ধে যদি ইসরাইল হেরে যায় তাহলে ইসলামী গেরিলাদের পরবর্তী টার্গেট হবে আমেরিকা এবং ইউরোপ। গতকাল (সোমবার) আমেরিকার ফক্স নিউজ টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে নেতানিয়াহু এই বক্তব্য দেন।

উস্কানিমূলক এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তিনি চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি আমেরিকা এবং ইউরোপের সমর্থন অটুট রাখার চেষ্টা করেছেন। এরইমধ্যে আমেরিকা ইউরোপসহ সারা বিশ্বের জনমত ইসরাইলের বিরুদ্ধে চলে গেছে এবং ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে।

ফক্স নিউজের অনুষ্ঠানে যুদ্ধবাজ নেতানিয়াহু স্বীকার করেন যে, চলমান যুদ্ধে আমেরিকা তাকে সমর্থন দিচ্ছে তবে তিনি যুদ্ধবিরতির আহ্বান আবারও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন এই মুহূর্তে যুদ্ধবিরতি দেয়া মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা।

এই সাক্ষাৎকার অনুষ্ঠানে নেতানিয়েহু দাবি করেন, মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী আরব দেশগুলোর স্বার্থে ইসরাইলকে এই যুদ্ধে বিজয়ী হওয়া উচিত। এছাড়া, পশ্চিমা জগত এমনকি সারা বিশ্বের স্বার্থে ইসরাইলকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে।

তিনি বলেন, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই। এ পর্যায়ে আবারও তিনি দাবি করেন, ইসরাইল যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে গাজার যোদ্ধাদের টার্গেট হবে ইউরোপ এবং আমেরিকা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ