বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মসজিদে বিমান হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মধ্য গাজার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফাসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল-সাবরাহ পাড়ার একটি মসজিদে এই হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়েছে আরো অনেকে।

প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে টেলিকমিউনিকেশন টাওয়ারে পৃথক হামলায় অন্তত একশিশু নিহত হয়েছে।


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার ও বিরামহীন বিমান হামলায় এখন পর্যন্ত সাড়ে ১১ হাজার তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাড়ে আট হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের সর্বাত্মক অবরোধের কারণে গাজায় খাবার, পানি ও ওষুধের অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এ ঘটনায় ওই দিন থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। সূত্র: আল আহরাম, প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ