বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসরায়েলি ৬ নিরাপত্তাকর্মীকে গুলি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলায় ইসরায়েলের ছয় নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলে জাতীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, গুলিতে আহত হওয়া চারজনকে চিকিৎসা দেওয়া হয়। যার মধ্যে ২০ বছর বয়সী এক তরুণের অবস্থা বেশ আশঙ্কাজনক।

জেরুজালেমে একটি চেকপয়েন্টে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে চেকপয়েন্টটি ঠিক কোথায় অবস্থিত সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার সঙ্গে জড়িত তিনজন তাদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। হামলাকারীরা একটি সন্দেহজনক গাড়িতে করে আসেন এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর সরাসরি গুলি ছোড়েন।

পুলিশ আরও জানিয়েছে, গোলাগুলিতে দুজন বেসামরিক মানুষ সামান্য আহত হয়েছেন।

পুলিশ দুটি হ্যান্ডগান এবং একটি এম-১৬ রাইফেলের ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে হামলায় এ অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল।

জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এমন সময় হামলার ঘটনা ঘটল— যখন দখলদার ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।

সাধারণ মানুষের ঘর-বাড়িতে হামলা চালানোর সঙ্গে সঙ্গে  হাসপাতালগুলোতেও চলছে ইসরায়েলিদের তাণ্ডব। গতকাল বুধবার ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় ঢুকে। তারা বেশ কয়েকদিন ধরে দাবি করে আসছিল, আল-শিফার ভেতর হামাসের কমান্ড সেন্টার রয়েছে। কিন্তু এ ধরনের কোনো কিছুর প্রমাণ তারা দেখাতে পারেনি।

সূত্র: সিএনএন, আলজাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ