বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আবারও বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আবারও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। এবার জ্বালানির অভাবে সেখানকার সব ধরনের যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে। ফিলিস্তিনি টেলিকম অপারেটর প্যালটেল এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে প্যালটেল জানায়, গাজার ল্যান্ডলাইন সংযোগ, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজ্জারিনিও জানিয়েছেন, জ্বালানির অভাবেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গাজা আবারও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জাতিসংঘের এ কর্মকর্তা বলেছেন, “গাজায় আবারও সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। কারণ সেখানে কোনো জ্বালানি নেই।”

এর আগে গত ২৮ অক্টোবর গাজায় স্থলহামলা শুরু করে ইসরায়েল। ওইদিন তীব্র বোমা হামলা চালানোর আগে সেখানকার সবধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্য যুদ্ধ শুরুর পরই গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। বুধবার প্রথমবারের মতো ছোট এ উপত্যকায় জ্বালানি প্রবেশ করতে দিলেও; সেগুলো শুধুমাত্র জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে তারা। কিন্তু জ্বালানির অভাবে অন্যান্য সেবার মতো এখন গাজার যোগযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেলো। সূত্র: আল জাজিরা, বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ