রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে দক্ষিণ আফ্রিকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা।

সম্পর্ক ছিন্ন করার অংশ হিসেবে— ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দিতে দেশটির সংসদে একটি বিল উত্থাপন করবে বিরোধী দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)।

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জানিয়েছে, ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়ার এ বিলে সমর্থন জানাবে তারা।


বৃহস্পতিবার এই বিল নিয়ে দেশটির সংসদে বিতর্ক হবে। বিলটি পাস করানোর মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বুধবার দক্ষিণ আফ্রিকার শীর্ষ কূটনীতিক নেলেদি পান্ডোর বলেন, “এ ধরনের ভয়াবহতা এবং বিপর্যয়ে আমরা আতঙ্কিত— যেটি বেড়েই চলছে। এসব ভয়াবহতা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।”

এছাড়া গাজায় নির্বিচার হামলা চালানোয়— ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। তারা গাজায় ইসরায়েলের সংঘটিত যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রিসিল রামাফোসা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের তথ্যটি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পরই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি প্রথম থেকেই গাজার সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

ইসরায়েলের অব্যাহত ও নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি। সাধারণ মানুষের ওপর এমন ভয়াবহতা চালানোয় বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর কয়েকটি দেশ তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ