গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার যে প্রস্তাব দিয়েছিল উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস- তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের বিশেষ মন্ত্রিসভার (ওয়্যার ক্যাবিনেট) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর কাতারের মাধ্যমে হামাস জানিয়েছিল— যদি ইসরায়েল গাজা উপত্যকায় ৫ দিনের যুদ্ধবিরতি দেয়, সেক্ষেত্রে তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৭০ জনকে মুক্তি দেওয়া হবে। পরে এক সংশোধিত প্রস্তাবে হামাস জানায়, ৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জন জিম্মিকে ছেড়ে দিতে রাজি আছে গোষ্ঠীটি।
