ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে গত বুধবার (১৫ অক্টোবর) হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার বৃহৎ এ হাসপাতালে হামলা চালানোর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি গ্রাফিকস ভিডিও প্রকাশ করে। সেখানে তারা দেখায়, আল-শিফার নিচে সশস্ত্র গোষ্ঠী হামাসের বিস্তৃত সুড়ঙ্গ ও কমান্ড সেন্টার রয়েছে। যেখান থেকে ইসরায়েলের ওপর হামলার পরিকল্পনা করা হয়।
তবে যে কমান্ড সেন্টার খুঁজে বের করার অজুহাতে ইসরায়েলি বাহিনী আল-শিফায় হামলা চালিয়েছিল— সেটির কোনো শক্তিশালী প্রমাণ তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। আইডিএফ হাসপাতাল থেকে (কথিত) উদ্ধার করা কিছু অস্ত্র দেখিয়েছে; যেগুলোর বেশিরভাগই হলো অ্যাসাল্