বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যুদ্ধবিরতি চুক্তি আজ ঘোষণা করা হতে পারে: আলজাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আজই যেকোনো সময় আসতে পারে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা আজ মঙ্গলবার বিকেলে আসতে পারে বলে জানিয়েছে আলজাজিরা। গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াহ জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির সন্নিকটে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামাস নেতারা কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি পর্যায়ে রয়েছে। হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে হামাসের একটি চুক্তি আসন্ন। তবে ইসরায়েলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবাদের বিষয় হলো-হামাসের একজন নেতা ইঙ্গিত দিয়েছেন, তারা চান না যে যুদ্ধবিরতির সময় গাজার আকাশে কোনো ধরনের ইসরায়েলি বিমান থাকুক। শুধু বিমান হামলা বন্ধ নয়, নজরদারির ক্ষেত্রেও কোনো বিমান থাকুক চায় না হামাস। 

খবরে বলা হয়েছে, এটি ইসরায়েলের জন্য বিবাদের বিষয়। কারণ এটি তাদের জন্য বিশেষত স্থল সৈন্যদের জন্য সম্ভাব্য সমস্যা সৃষ্টি করতে পারে।

তারা আরও বলছে যে, বন্দীদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেওয়ার সম্ভাব্য চুক্তি রয়েছে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিনিময়ে পরে বাকি ১০০ জনকে মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতি চুক্তি আজ ঘোষণা করা হতে পারে। কাতারের মধ্যস্থতায় হতে যাওয়া এই চুক্তিটি নিয়ে ইসরায়েল এখনও নিশ্চিত করেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ