বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফিলিস্তিনিরা মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাদের মুক্তি দেওয়া হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরাইলি সেনাদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

আজ বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ইসরাইলের সাথে চার দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেছে জিহাদ আন্দোলন।

বিবৃতিতে বলা হয়, হামাস এবং ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় ও গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দী ইসরাইলি সেনারা প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না।

এ চুক্তি সম্পর্কে হামাস জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। এর ফলে গাজ্জার জনগণের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছে হামাস।

সূত্র: পার্সটুডে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ