বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে পড়া সেই ফিলিস্তিনি সমর্থক কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচটিতে অনাকাঙ্ক্ষিতভাবেই মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। গায়ের টি-শার্টে ফিলিস্তিনে হামলা থামানোর আহ্বান আর মুখে ছিল দেশটির পতাকার আদলে মাস্ক। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক পরিচয় দেয়া সেই তরুণ এখন কোথায়?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতে তোলা হয়েছিল। পরে গুজরাটের গান্ধীনগর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন । একইসঙ্গে জানানো হয়েছে, ওই যুবককে আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। বলা হয়েছে, পরবর্তী তদন্তেও যেন তিনি সহযোগিতা করেন।

জানা গেছে, ওই ব্যক্তির নাম ওয়েন জনসন। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। আচমকা মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ে ছিল সাদা টি-শার্ট। সে টি-শার্টে লেখা ছিল– ‘বোমা ফেলা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো।’

মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছি চলে যান ওই আগন্তুক। পরে তিনি ভারতীয় তারকাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেন। পরে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন।

এর আগে আটকের পর থানায় নিয়ে যাওয়া হলে জনসন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, তিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন। মূলত বিরাট কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে ঢুকে পড়েছিলেন। এছাড়া তিনি ফিলিস্তিনির সমর্থক বলেও জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ