রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ত্রাণবাহী ১০০ ট্রাক গাজায় ঢুকবে, চাহিদার তুলনায় কিছুই নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় সরবরাহের জন্য ১ হাজার ৩০০ টন খাদ্যসহ ১০০টির বেশি ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপর এসব ট্রাক গাজায় প্রবেশ করবে।  

ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি আজ শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হওয়ার কথা। বিকেলে হামাস ১৩ জন জিম্মিকে ছেড়ে দেবে যাদের ৭ অক্টোবর ইসরায়েল থেকে অপহরণ করে আনা হয়েছিল। এরপর কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। খবর-বিবিসি

বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যপ্রাচ্যের মুখপাত্র আবির ইতেফা বলেছেন, অস্থায়ী যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধের একটি এগিয়ে যাওয়ার ধাপ। তবে শুধুমাত্র সম্পূর্ণ যুদ্ধবিরতির মাধ্যমেই গাজায় মানবিক চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব। 

তিনি বলেন, মানুষের প্রতিদিন খাবারের প্রয়োজন, রুটি দরকার। চার দিনের যুদ্ধবিরতি এবং চার দিনের সাহায্য এই চাহিদার সাগরে কিছুই নয়। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ