ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম দিনে ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১২জন থাইল্যান্ডের বন্দি ছিলেন বলে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন। বাকি ১৩ জন ইসরায়েলি জিম্মি। খবর রয়টার্স ও আল-জাজিরার।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৩ ইসরায়েলি জিম্মির প্রথম দলকে ৪৯ দিন পর মুক্তি দিয়েছে হামাস। তারা মিসরে প্রবেশ করেছে। রাফিয়া থেকে ইসরায়েল তাদের গ্রহণ করবে এবং তারা নিতজানা ক্রসিং দিয়ে ইসরায়েলে প্রবেশ করবে।
কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনের ৩৯ বন্দিকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ সহায়তা নিয়ে ট্রাকগুলো গাজায় প্রবেশ করেছে।
থাইল্যান্ড শুক্রবার বলেছে, ইসরায়েলে হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে থেকে তাদের ১২ জন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।
থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন