ইহকাল ত্যাগ করলেন পবিত্র মসজিদ-ই-নববী ও পবিত্র রওজা শরিফের আরো একজন প্রবীণ সেবক । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তাঁর নাম শায়খ আগা আলী বিদায়া।তাঁর মৃত্যু হয় গত রবিবার (২৬ নভেম্বর) মদিনায়। জানাজা অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদ-ই-নববীতে।
এর আগে গত ২০ নভেম্বর আরেকজন প্রবীণ সেবক শায়খ আগা আবদুহু আলি ইদরিস ইন্তেকাল করেছেন।
প্রবীণ এই শায়েখের মৃত্যুতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস নগভীর শোক জানিয়েছেন । শায়খ আস-সুদাইস তাঁর জন্য মহান আল্লাহর কাছে জান্নাতে উঁচু মর্যাদার দোয়া করেন।
গত এক সপ্তাহে শায়খ আগা সম্প্রদায়ের দুই সদস্যের মৃত্যুà¦