ইসরাইলি বোমাবর্ষণের ফলে গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ অবস্থা পরিদর্শনের জন্য ইলন মাস্ককে আহ্বান জানিয়েছে হামাস। বুধবার (২৯ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইলন মাস্ককে মঙ্গলবার(২৮ নভেম্বর) গাজা উপত্যকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।
হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা তাকে গাজা সফরের আহ্বান জানাচ্ছি ,এখানকার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য।
সোমবার ইলন মাস্ক ৭ অক্টোবর হামলার ঘটনাস্থল পরিদর্শন করতে ইসরাইলে যান। এর পরিপেক্ষিতে তাকে গাজা উপত্যকা পরিদর্শনের আমন্ত