শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসরায়েল অভিমুখে জাহাজ চালানো বন্ধ করল ওওসিএল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার ইসরায়েল অভিমুখী তার সকল কার্গো জাহাজ বন্ধ করার ঘোষণা দিল হংকং-ভিত্তিক চীনা শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিস কন্টেইনার লাইন (ওওসিএল)। ইয়েমেনের সেনাবাহিনী ইসরায়েল অভিমুখী যেকোনও জাহাজে হামলা চালানোর যে হুঁশিয়ারি দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এ ঘোষণা দিল চীনা জাহাজ কোম্পানিটি।

ইয়েমেনের সেনাবাহিনী দেশটির উপকূলে ইসরায়েলগামী দু’টি কন্টেইনার জাহাজে হামলা চালানোর দু’দিন পর রবিবার ওওসিএল এক বিবৃতিতে এই ঘোষণা দিল। 

বিবৃতিতে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল থেকে এবং ইসরায়েল অভিমুখে কোনও জাহাজ পরিচালনা করবে না ওওসিএল।”
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গত কয়েক সপ্তাহে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেন বলেছে, যতদিন গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ চলবে ততদিন এরকম হামলাও অব্যাহত থাকবে।