গত ৭২ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি স্থলবাহিনীর ২৫ সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সামরিক বিভাগ এজ্জেদিন আল কাসেম ব্রিগেড।
বুধবার গাজায় হামাসের দু’টি সুড়ঙ্গ এবং তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বাড়িতে অভিযান চলানোর সময় এই সেনারা নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়েছে, এদিন ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে রকেট হামলাও চালিয়েছে আল কাসেম ব্রিগেডের যোদ্ধারা।
ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারà