জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আবারও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাস করার চেষ্টা করবে। ওয়াশিংটনের ভেটোর কারণে প্রস্তাব পাসের আগের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার আবারও একটি প্রস্তাব পাস করার চেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের অপেক্ষায় রয়েছে।
ম্যানহাটনে জাতিসংঘের সদর দফতরে কূটনৈতিক টানাপোড়েনের কারণে গাজার অবনতিশীল পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মৃতের সংখ্যার পটভূমিতে আনা যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ভোটাভুটি বুধবার আà