শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এবার ইসরায়েলের বন্দরে ড্রোন হামলা হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।

হুথি বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বন্দরনগরী ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একইসঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা করা হয়েছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হুথি বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই মঙ্গলবার ইসরায়েলে এই হামলার ঘটনা ঘটল।
হুথি বিদ্রোহীরা বলছে, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আক্রমণ বাড়িয়েছে তারা।

<