রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির নিউজার্সি অঙ্গরাজ্যের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে ইমাম হাসান শরিফকে হত্যা করা হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে সাউথ অরেঞ্জ অ্যাভিনিউ এবং ক্যামডেন স্ট্রিটের মসজিদে এ ঘটনা ঘটে।

নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতােলে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

 
তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।
 
ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছালে তারা মসজিদের প্রবেশদ্বার থেকে ১০ ফুট দূরে পার্কিং লটে শরীফকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর অবস্থায় নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। তার পেটে ও বাম হাতে গুলির ক্ষত ছিল। এ ঘটনায় অভিযুক্তকে ধরতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।


নিউজার্সির গভর্নর ফিল মারফি একটি বিবৃতিতে বলেছেন, আমি মুসলিম সম্প্রদায় এবং সমস্ত ধর্মের লোকদের আশ্বস্ত করতে চাই যে আমরা সমস্ত বাসিন্দাদের নিরাপদ রাখতে আমাদের ক্ষমতায় সবকিছু করব। বিশেষ করে তাদের প্রার্থনার স্থানগুলো নিরাপদ করতে আমরা বদ্ধ পরিকর।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এই ঘটনার জন্য গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে। ইমাম সাহেব ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ