রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

গাজায় ছোড়া হয়েছে ‘তিন পারমাণবিক বোমার' চেয়েও শক্তিশালী বিস্ফোরক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ছোড়া হয়েছে ‘তিন পারমাণবিক বোমার' চেয়েও শক্তিশালী বিস্ফোরক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন মাসে ৬৫ হাজার টন বিস্ফোরক ছুড়েছে দখলদার ইসরায়েল। যা জাপানের হিরোশিমাকে ধ্বংস করে দেওয়া যুক্তরাষ্ট্রের ছোড়া পারমাণবিক বোমার চেয়ে তিন গুণ শক্তিশালী।

গাজার মিডিয়া অফিস গতকাল বুধবার (৩ জানুয়ারি) জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ছোট্ট এ উপত্যকায় ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলেছে।

সংস্থাটি বলেছে, ‘গাজায় গণহত্যার যুদ্ধে দখলদারদের বিমান ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও বিশাল আকৃতির বোমা ফেলেছে। কয়েকটির ওজন দুই হাজার পাউন্ডের (৯০৭ কেজি) বেশি। ইচ্ছেকৃতভাবে পুরো আবাসিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।’


‘যেসব বিস্ফোরক ছোড়া হয়েছে সেগুলোর ওজন ৬৫ হাজার টন পেরিয়ে গেছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ওজন ও শক্তির চেয়ে তিন গুণ বেশি।’

মিডিয়া অফিস আরও জানিয়েছে, গাজায় ছোড়া দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্রই অনির্দেশিত এবং অ-নিঁখুত ছিল। যা ডাম্ব বোমা হিসেবে পরিচিত।

তাদের দাবি, এসব বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করছে, গাজাবাসীকে ইচ্ছাকৃত ও নির্বিচারভাবে হত্যার জন্য এগুলো ছোড়া হয়েছে। যা আন্তর্জাতিক আইন ও অনেক চুক্তির পরিপন্থি।

এছাড়া ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অন্তত ৯ ধরনের বোমা গাজায় ছুড়েছে বলেও জানিয়েছে মিডিয়া অফিস।

এসব বোমা হামলায় কয়েক সেকেন্ডের মধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। যারা আহত হয়েছেন তারা স্থায়ী ক্ষতির শিকার হয়েছেন।

সূত্র: ডেইলি সাবাহ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ