ইউক্রেন যুদ্ধে যেসব বিদেশি রাশিয়ার হয়ে যুদ্ধ করবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ডিক্রিতে বলা হয়েছে, যেসব বিদেশি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছেন তারা নাগরিকত্ব এবং রাশিয়ার পাসপোর্টের আবেদন করতে পারবেন। যুদ্ধে অংশ নেওয়াদের স্বামী/স্ত্রী, সন্তান এবং পিতা-মাতাও এ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দেখাতে হবে, তারা নূনতম এক বছরের জন্য যুদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছেন।
রাশিয়ার সেনাবাহিনী ছাড়াও যারা ওয়াগনারের মতো ভাড়াটে বাহিনীতে চুক্তিবদ্ধ হয়েছেন তারাও এ সুবিধা পাবেন।