রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার পর ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

হাজার হাজার ইয়েমেনি মার্কিন ও ব্রিটিশ হামলার নিন্দা জানাতে ইয়েমেনের বিভিন্ন শহরে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ করেছে। 

ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন, ‘এখানকার বিক্ষোভকারীরা হামলার কয়েক ঘণ্টা পর এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা বিমান হামলাকে ভয় পায় না। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সকল হুমকি সত্ত্বেও তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের  অনড় সমর্থন চলমান রাখবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইয়েমেনে এ ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে আজকের (শুক্রবারের) বিক্ষোভ ব্যতিক্রমীভাবে বড়।
বিবিসির প্রতিবেদকের বক্তব্য অনুসারে, আরব বিশ্বের দরিদ্রতম এই দরিদ্র দেশটিতে বেকারত্বের হার বেশি। এ কারণে মানুষকে রাস্তায় বের করা তুলনামূলকভাবে সহজ। এছাড়া এখানে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমা বিরোধী ফ্যাক্টরও রয়েছে।

হুতিরা নিজেদেরকে ‘আনসার আল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর দল’ বলে অভিহিত করে এবং তারা সবসময় ইসরায়েলের প্রতি শত্রুতা পোষণ করে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ