গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলে সামরিক অভিযান চালায় হামাস। তারপর থেকেই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের এই নির্বিচার আগ্রাসনে গাজায় প্রতিদিন শত শত মানুষ হতাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে শিশু ও নারীরা।
জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএনওমেন জানিয়েছে, গাজায় প্রতি ঘণ্টায় দুজন মা প্রাণ হারাচ্ছেন।
ইউএনওমেনের জানিয়েছে, গাজায় তিন মাসের বেশি সময় ধরে চলা হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারী-শিশুরা। প্রায় ১৬ হা