লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এতে বন্ধ হয়নি হামলা।
আর এবার লোহিত সাগরে হুথিদের হামলার লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দিয়েছে চীন। আর সেটি না হলে বেইজিংয়ের সঙ্গে তেহরানের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতির মুখে পড়তে পারে বলেও জানানো হয়েছে। এর আগে হুথিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতে চীনের দ্বারস্থ হয়েছিল যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়