ফের বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় গতকাল শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালত ট্রাম্পকে ধর্ষণ ও মানহানির মামলায় ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
ভুক্তভোগী জেন ক্যারলের (৮০) করা মামলায় ট্রাম্পকে ক্ষতিপূরণের এ অর্থ দিতে হবে। নয় সদস্যের ওই প্যানেলে সাতজন পুরুষ এবং দুইজন নারী বিচারক এ সিদ্ধান্ত দিয়েছেন।
আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক