ফিলিস্তিনের গাজায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
তিনি এই রায়ে ক্ষুব্ধ হয়ে বলেছেন, “ইসরায়েলের ‘নৈতিকতার পাঠের’ প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “যারা বিচার চায়, তারা হেগের কোর্ট চেম্বারগুলোর চামড়ার চেয়ারে এটি খুঁজে পাবে না- তারা এটি খুঁজে পাবে গাজায় হামাসের টানেলে, যেখানে ১৩৬ জনকে জিম্মি করা হয়েছে এবং যেখানে আমাদের শিশুদের হত্যাকারীরা লুকিয়ে আছে।”