এ বছর পবিত্র রমজানে ৩০ মিলিয়ন ( ৩ কোটি ) মুসল্লি ওমরা পালন করেছেন।
গতকাল মঙ্গলবার ( ৯ এপ্রিল ) সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জানায়, ১৪৪৫ হিজরি/২০২৪ সালের রমজান মাসে ৩০ মিলিয়ন মানুষ ওমরা পালন করেছেন।
এর আগে, রমজানের প্রথম ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার মুসুল্লি ওমরা পালন করেছেন বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
রমজানের শেষ দশকে ইতেকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। বছরের যেকোনো সময় ওমরা পালন করা যায়। তা সত্ত্বেও অনেক পুণ্যার্থী অধিক সওয়াবের আশায় এ মাসে ছুটে আসেন মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে।
রমজান শুরুর দিকে এবারের রমজানে একবারের বেশি ওমরা পালনের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মাসে ভিড় কমাতে এবং সবাই যাতে স্বচ্à