শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসবে পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির তাইসার শহরে বসবে এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট।

পাক সংবাদমাধ্যম জাসারাত শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ অথবা ১৭ জুন পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে করাচির তাইসার শহরের হাটে পশু আনা ও বেঁচাকেনা শুরু হতে পারে ১০ মে থেকে। হাটটির আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। অর্থাৎ ঈদের এক মাসেরও বেশি সময় আগে কোরবানির পশুর সমাগম শুরু হবে সেখানে।

সংবাদমাধ্যম জাসারাত জানিয়েছে, গত বছরের মতো এবারও এই হাটটি অর্থনীতির অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। কারণ হাটটিতে পশু বেঁচাকেনার জন্য হাজার হাজার মানুষ সমবà