শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


 ‘খুন হতে পারি, কিন্তু মসজিদ করেই ছাড়ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেও এখনও পর্যন্ত বিধায়ক হুমায়ুন কবীরের সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। তা সত্ত্বেও হায়দরাবাদ থেকে আট জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে এসেছেন ভরতপুরের এই বিধায়ক। কেন এই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা—তা ঘিরে এখন জল্পনা তুঙ্গে।

তৃণমূলের অবস্থানের বিরোধিতা করে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবীর। বর্তমানে সেই মসজিদ নির্মাণকাজ জমি–জটের মুখে। এই পরিস্থিতিতে তিনি একের পর এক হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন। তাইই হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থা—পাওয়ার সিকিউরিটি সার্ভিসেস থেকে আট জন নিরাপত্তারক্ষী ভাড়া করে এনেছেন। বুধবার থেকেই তারা তার ব্যক্তিগত প্রহরার দায়িত্ব নিয়েছে।

এত রাজ্য থাকতে কেন বিশেষভাবে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির রাজ্য হায়দরাবাদ থেকে নিরাপত্তারক্ষী আনালেন—তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে। এ প্রসঙ্গে হুমায়ুন বলেন, ‌‘কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে আমাকে।’ তবে কারা তাকে হত্যার হুমকি দিচ্ছে—সেটি স্পষ্ট করেননি। তার কথায়, ‘আল্লাহ আছেন। মেরে ফেললেও মসজিদ আমি তৈরি করেই ছাড়বà¥