‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করে দেশটির পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন)–এর তাহির পারভেজের উত্থাপিত এই প্রস্তাবটি পিটিআই সদস্যদের বয়কটের মধ্যে গৃহীত হয়।
সম্প্রতি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে নাম উল্লেখ না করে ইমরান খানকে সেনাবাহিনীবিরোধী বক্তব্য এবং উসকানিমূলক মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে তীব্র সমালোচনা করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল।
আহমেদ শরিফ চৌধুরী বলেছিলেন, ‘এ ধরনের বক্তব্য এখন আর রাজনীতির পরিধির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এগুলো “জাতীয় নিরà¦