রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় ২০০ ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে দুই দফায় মোট ১৮২ জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড

সরকারি তথ্যমতে, শুধু নভেম্বরেই অবৈধ বসতির ৪ হাজার ২৬৬ বাসিন্দা এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক আল-আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই অংশ এসব ঘটনা।

ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, মসজিদের ১৪৪ দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি।

আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল-আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ