ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার যুদ্ধে বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
সংস্থার বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার উদ্ধারকর্মীরা সালেম নামের একজন ফিলিস্তিনির পরিবারের সদস্যদের লাশ উদ্ধার করে। তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজার আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
একে একে পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করে সারিবদ্ধভাবে রাখা হয়।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় এই পরিবারের মোট ৬