শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

বেশি মুসলিম ভর্তি করায় উগ্র হিন্দুদের বিক্ষোভ, বাতিল হলো অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতশাসিত কাশ্মীরের রিয়াসি জেলায় মাতা বৈষ্ণদেবী ইনস্টিটিউট অব মেডিক্যাল এক্সেলেন্সে (এসএমভিডিআইএমই) এমবিবিএস আসনের বেশির ভাগ মুসলিম শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই প্রেক্ষাপটে ‘অবকাঠামোগত গুরুতর ঘাটতি’সহ বিভিন্ন কারণ দেখিয়ে কলেজটির লাইসেন্স বা অনুমোদন প্রত্যাহার করেছে জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)।

দুই মাস ধরে তীব্র বিরোধিতা ও বিক্ষোভের পর এ সিদ্ধান্ত এলো। বুধবার (৭ জানুয়ারি) এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যম।

খবরে বলা হয়, রিয়াসির কাটরা শহরের ওই মেডিক্যাল কলেজে এমবিবিএসের প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পাওয়া ৫০ শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই মুসলিম, বাকি আটজন হিন্দু। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি ও প্রাতিষ্ঠানিক নিয়ম অ