বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে ইরান আনুরোধ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।   

পোস্টে তিনি বলেন, ‘ইরান এইমাত্র আমাদের জানিয়েছে যে তারা ‘পতনের দ্বারপ্রান্তে’ রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব ‘হরমুজ প্রণালি খুলে দেই’, কারণ তারা তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে (যা আমি বিশ্বাস করি, তারা করতে সক্ষম হবে!)।’

এরআগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে— যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের চুক্তি শতভাগ সম্পূর্ণ হচ্ছে’।

প্রসঙ্গত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র–ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

ইরানি বন্দর অবরোধের অব্যহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরব।  

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, রিয়াদ ট্রাম্প প্রশাসনকে হরমুজ প্রণালির অবরোধ তুলে নিতে এবং আলোচনার টেবিলে ফিরে আসতে চাপ দিচ্ছে। 

আরব কর্মকর্তারাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরব আশঙ্কা করছে, ইরানের বন্দরগুলো বন্ধ করে দেওয়ার ট্রাম্পের এই পদক্ষেপ তেহরানকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ ব্যাহত করতে প্ররোচিত করতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে ইরানের সমস্ত পণ্য চলাচল বা নির্গমনের উপর অবরোধ আরোপের মার্কিন সিদ্ধান্তের লক্ষ্য হলো ইরানের আগে থেকেই পঙ্গু হয়ে থাকা অর্থনীতির উপর চাপ বাড়ানো। কিন্তু সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ইরান এর প্রতিশোধ হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে—যা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ এবং বর্তমানে সৌদি তেল রফতানির জন্য অপরিহার্য। 

সূত্র: বিবিসি, আলজাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ