শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পাকিস্তানে বিশিষ্ট আলেম ও জমিয়ত নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলায় বিশিষ্ট আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) নেতা মাওলানা মুহাম্মদ ইদরিসকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকালে মাওলানা ইদরিস নিজ মাদরাসা দারুল উলুম নোমানিয়ার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে দুর্বৃত্তরা তার গাড়িকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলায় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।

নিহত মাওলানা মুহাম্মদ ইদরিস পাকিস্তানের একজন সুপরিচিত আলেম ও মুহাদ্দিস। তার মৃত্যুতে দেশটির ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম, সামাজিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলেছেন।